মালদা

মালদার মালঞ্চপল্লী এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ

মালদার মালঞ্চপল্লী এলাকার একটি জলাশয় থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার। ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর অনুমান মৃতদেহটি মহিলার।

        জানা গিয়েছে, বুধবার দুপুরবেলা ওই জলাশয়ে কাজ করতে যায় বেশকিছু এলাকাবাসী। সেই সময় কচুরপানার মধ্যে পচাগলা মৃতদেহ দেখতে পায় তারা। ঘটনার খবর জানাজানি হতেই মৃতদেহ দেখতে ভীর জমাতে থাকে এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে শরীরের বেশির ভাগ অংশ পচে গলে গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর অনুমান মৃতদেহটি মহিলার। তাদের অভিযোগ রাতের অন্ধকার এই জায়গা দুস্কৃতিদের স্বর্গরাজ্য হয়ে ওঠে। এলাকায় চলে মদ্যপদের আড্ডা। তারাই হয়তো তাকে ধর্ষন ও খুন করে প্রমান লোপাটের জন্য এই জলাশয়ে ফেলে দিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/BCbVgdJgR3E